Auto Van ID - Auto Van ID
এজেন্ট লগইন এজেন্ট সাইন আপ
Auto Van ID

গাড়ির মালিকানা যাচাই

আপনার ইজিবাইক, ভ্যান ও অন্যান্য গাড়ির মালিকানা যাচাই করুন সহজেই

আপনার গাড়ি চুরি হয়েছে?অভিযোগ জমা দিন। আমরা সারা বাংলাদেশের এজেন্টদের এলার্ট করে দিব।

বাংলাদেশের রাস্তায় সুরক্ষিত একটি ইজিবাইক নিরাপত্তার ঢালের সামনে ঢাকার রাস্তায় চলমান একটি সবুজ ইজিবাইক; চেসিস, কন্ট্রোলার, ব্যাটারি ও মোটরে লেজারে খোদাই করা ভিন সিকিউরিটি কোড, আর মানচিত্রে জিপিএস দিয়ে গাড়ির লাইভ অবস্থান। চেসিসDHA 5678 85 0427 কন্ট্রোলারDHA 5678 85 0427 ব্যাটারিDHA 5678 85 0427 মোটরDHA 5678 85 0427

আমরা যে ভাবে আপনার চুরি হওয়া গাড়ি উদ্ধারে সহযোগিতা করি

  1. 01

    autovanid.com এ আপনার গাড়ির রেজিস্ট্রেশন করুন ও ভিন সিকিউরিটি কোড সংগ্রহ করুন

  2. 02

    ভিন সিকিউরিটি কোড টি লেজার মার্কিং মেশিন দিয়ে চেসিস, মর্টার, কন্ট্রোলার, ব্যাটারি ইত্যাদি জায়গায় বসানো। এজন্য আপনার সঙ্গে যোগাযোগ করে সময় ও স্থান জানানো হবে

  3. 03

    আপনার গাড়ি চুরি হলে আমাদের তথ্য দিন । আমরা সারা বাংলাদেশের এজেন্টদের এলার্ট করে দিব। পাশাপাশি আপনার রেজিস্ট্রেশনে প্রদানকৃত মোবাইল নাম্বারটি সচল রাখুন

  4. 04

    আপনার চুরি কৃত গাড়ি চোর কোথাও বিক্রি করতে গেলে, ক্রেতা খুব সহজেই আপনার গাড়ির ভিন সিকিউরিটি কোড দিয়ে অনলাইনে মালিকানা চেক করতে পারবেন ও চোর অথবা গাড়িকে আটক করতে পারবেন। এভাবে আপনি আপনার গাড়ি ফেরত পাবেন।আর চোরকে আটক করার জন্য তথ্য দাতাকে পুরুস্কৃত করা হবে

  5. 05

    অধিকতর নিরাপত্তার জন্য গাড়িতে আমাদের জিপিএস ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করতে পারেন।এর ফলে চুরি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হটলাইনে জানানো হলে আমরা আপনার গাড়ি কে খুব অল্প সময়ের মধ্যে উদ্ধার করতে পারব

  6. 06

    আমাদের আপ্রাণ চেষ্টার পরও যদি গাড়ি উদ্ধার না হয় তবে আপনার ক্ষতি পূরণ হিসেবে আমাদের বীমা পলিসি প্যাকেজ নিয়ে থাকলে আপনাকে ২০,০০০-১,০০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া হবে

Auto Van ID গাড়ির মালিকানাযাচাই রেজিস্ট্রেশনলেজার মার্কিংজিপিএসবীমা ভিডিও দেখুন
YouTube

বিস্তারিত জানতে ভিডিও দেখুন

আমাদের লক্ষ্য, বাংলাদেশের ত্রি-চাকার যানবাহনের একটি নিরাপদ, স্বচ্ছ ও স্মার্ট ইকোসিস্টেম তৈরি করা। এই ভিডিওটিতে আমাদের সেবার মূল ধারণা ও কাজের ধাপগুলো তুলে ধরা হয়েছে—যেটি আপনাকে দ্রুত বুঝতে সাহায্য করবে।

ইউটিউবে দেখুন

গাড়ির ১০০% নিরাপত্তায় আপনার করনীয় ৪টি ধাপ

১ধাপ১ / ৪

গাড়ির অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে

বর্তমান সময়ে টোটো, অটো, ভ্যান গাড়ি চুরি, ছিনতাই ডাকাতি ইত্যাদি অনেক বেড়ে গেছে। আর বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে উক্ত গাড়ি গুলোর আইনসম্মত রেজিস্ট্রেশন নেই। এর ফলে চুরি হওয়া গাড়ি গুলো শনাক্ত করা যায় না। ফলে গাড়ি গুলো আর উদ্ধার করা যায় না। এ জন্য আপনার গাড়ির সুরক্ষার জন্য প্রথম কাজ হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করে নেয়া।

আরও পড়ুন
২ধাপ২ / ৪

লেজার মার্কিং মেশিন দিয়ে নাম্বার বসানো

গাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দ্বিতীয় ধাপ হচ্ছে লেজার মার্কিং মেশিন দিয়ে গাড়িতে নাম্বার বসানো। অনলাইন রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটা ইউনিক নাম্বার দেয়া হবে যাকে বলা হয় (UIN number).। উক্ত নাম্বার উন্নত প্রযুক্তির লেজার মার্কিং মেশিন দিয়ে গাড়ির চেসিস, মটর, কন্ট্রোলার, ডিফেন্সিয়াল ও ব্যাটারি তে খোদাই করে দেওয়া হবে যা আর কখনো মুছে ফেলা সম্ভব নয়।

আরও পড়ুন
৩ধাপ৩ / ৪

জিপিএস ট্র্যাকিং সুবিধা

গাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচেয়ে আধুনিক প্রযুক্তি হচ্ছে জিপিএস ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করা। এর দ্বারা যেকোনো জায়গায় যেকোনো সময় গাড়ির অবস্থান জানা যায়। জিপিএস একটি ইলেকট্রনিক ডিভাইস যা গাড়িতে লাগানো থাকে, এর ফলে যে কোনো জায়গা থেকে গাড়ির লোকেশন জানা যায়

আরও পড়ুন
৪ধাপ৪ / ৪

বীমা পলিসি প্যাকেজ সুবিধা

বর্তমান সময়ে ঝুঁকি কমানোর জন্য প্রায় সব ক্ষেত্রেই বীমা করার ব্যবস্থা রয়েছে, শুধু মাত্র টোটো ও ভ্যান চালকের নেই। এর একমাত্র কারণ হচ্ছে উক্ত গাড়ি গুলোর সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নেই।এই রেজিস্ট্রেশন করলে আপনি ও আপনার পরিবারের ও গাড়ির বীমা পলিসি প্যাকেজ সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন

আমাদের সেবা

গাড়ির অনলাইন রেজিস্ট্রেশন / ভিন সিকিউরিটি কোড প্রদান

বর্তমান সময়ে টোটো, অটো, ভ্যান গাড়ি চুরি, ছিনতাই ডাকাতি ইত্যাদি অনেক বেড়ে গেছে। আর বেড়ে যাওয়ার প্রধান কারন হচ্ছে উক্ত গাডি গুলোর আইনসম্মত রেজিস্ট্রেশন নেই।তাই আপনার এনআইডি কার্ড, সচল মোবাইল নং ও গাড়ির সম্পূর্ণ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন ও ভিন সিকিউরিটি কোড সংগ্রহ করুন

লেজার মার্কিং মেশিন দিয়ে ভিন সিকিউরিটি কোড বসানো

রেজিস্ট্রেশন সম্পন্ন করার ফলে প্রদানকৃত ভিন সিকিউরিটি কোডটি আপনার গাড়ির বিভিন্ন অংশে যেমন: চেসিস,ফ্রেম ডিফেন্সিয়াল , মর্টার ও ব্যাটারি তে অত্যাধুনিক লেজার মার্কিং মেশিন দিয়ে বসানো হবে,যা কখনো মুছে ফেলা সম্ভব নয়। রেজিস্ট্রেশন করার পর ভিন সিকিউরিটি কোড বসানোর স্থান ও তারিখ জানানো হবে

জিপিএস ট্র্যাকিং সুবিধা

গাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচেয়ে আধুনিক প্রযুক্তি হচ্ছে জিপিএস ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করা। এর দ্বারা যেকোনো জায়গায় যেকোনো সময় গাড়ির অবস্থান জানা যায়।

মালিকানা যাচাই করুন

আপনার গাড়ির অনলাইন রেজিস্ট্রেশন করার দ্বারা প্রাপ্ত ১৩ অক্ষরের ভিন সিকিউরিটি কোড দিয়ে আপনি সহজেই যেকোনো সময় গাড়ির মালিকানা যাচাই করতে পারবেন।

দ্রুত সার্চ

নিরাপদ যাচাই

২৪/৭ সেবা

মালিকানা ট্রান্সফার

আমাদের সার্ভিস কেন নিবেন ?

১০০%

গাড়ির ১০০% নিরাপত্তার নিশ্চয়তা

আরও পড়ুন
৳

চালক ও তার পরিবারের ভবিষ্যতের আর্থিক সুরক্ষা

আরও পড়ুন

সরকারি ও বেসরকারি সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার

আরও পড়ুন

আমাদের মিশন

থ্রি হুইলার সহ অন্যান্য সকল গাড়ির মালিকানা যাচাইয়ের সহজ উপায়ের মাধ্যমে একটি নিরাপদ ও বিশ্বস্ত পিরবহন ব্যবস্থা নিশ্চিত করা। যেখানে চালক নির্ভয়ে গাড়ি চালাবেন ও ক্রয় করেত পারবেন অন্যদিকে যাত্রী তার গন্তব্যে নিরাপদে পৌঁছাতে পারে।

মিশনের ইলাস্ট্রেশন

আমাদের ভিশন

বাংলাদেশের সকল ইজিবাইক/থ্রি- হুইলার গাড়ির ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করেএকটি আধুনিক ও স্মার্ট যুগোপযোগী পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা যেখানে চুরি ছিনতাই ইত্যাদি থাকবেনা । আমাদের স্বপ্ন একটি সুশৃঙ্খল ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা যেখানে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার দ্বারা স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা যা সকলে সহজেই ব্যবহার করতে পারে।

ভিশনের ইলাস্ট্রেশন

আমাদের স্বীকৃতি প্রাপ্তি

যেসব প্রতিষ্ঠান থেকে আমরা সার্টিফিকেট অর্জন করেছি

BAAMA
BETMMA
AutoFast

সম্মানিত গ্রাহকদের মতামত

আমাদের সেবা নিয়ে গ্রাহকদের বাস্তব অভিজ্ঞতা

Auto Van ID ব্যবহার করা খুবই সহজ। আমি আমার গাড়ির জন্য প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পেয়েছি।
আব্দুল রহমাননোয়া অটোভ্যান চালক
চুরি প্রতিরোধে Auto Van ID আমার জন্য একটি নিরাপদ সমাধান। সার্ভিসে আমি সন্তুষ্ট।
আয়ুব আলীসাভার, ঢাকা
রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্স সম্পর্কিত তথ্য এক জায়গায় পাওয়া যায়—সময় বাঁচে।
নাজমুল হকচট্টগ্রাম
সাপোর্ট টিম খুব দ্রুত রেসপন্ড করে। আমার অভিজ্ঞতা অসাধারণ।
মোঃ সাদেকগাজীপুর
GPS ট্র্যাকিং ও লেজার মার্কিং—সবকিছুই একটি প্ল্যাটফর্মে পাওয়া দারুণ।
ইকবাল হোসেনরাজশাহী
Auto Van ID সত্যিই একটি নির্ভরযোগ্য টুল—ব্যবহারবান্ধব এবং কার্যকর।
রুবেল মিয়ানারায়ণগঞ্জ

আপনার জিজ্ঞাসা

১) অনলাইন রেজিস্ট্রেশনের জন্য কি কি কাগজপত্র লাগবে?
উত্তর
  • জাতীয় পরিচয়পত্র
  • সক্রিয় মোবাইল নাম্বার বা ইমেইল
  • চালক/মালিকের পরিচয়পত্র (স্মার্টকার্ড/ড্রাইভিং লাইসেন্স)
  • গাড়ির প্রয়োজনীয় তথ্য/ডকুমেন্ট
  • পাসপোর্ট সাইজের ছবি (১ কপি)
২) অনলাইন রেজিস্ট্রেশন কি প্রতি বছর নবায়ন করতে হবে?
উত্তর

না। একবার রেজিস্ট্রেশন করলে প্রতি বছর নবায়ন করতে হয় না। তবে মালিকানা পরিবর্তন, গাড়ির মডেল/নাম্বার পরিবর্তন বা গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন হলে সিস্টেমে হালনাগাদ করতে হবে এবং প্রয়োজনে নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে।

৩) গাড়ির অনলাইন রেজিস্ট্রেশন কোথায় করা হয়?
উত্তর

আপনার নিকটস্থ বাজার/উপজেলা/জেলার যে সব দোকানে গাড়ি, ব্যাটারি ও যন্ত্রাংশ বিক্রি হয় সেসব দোকানে সরাসরি যোগাযোগ করে রেজিস্ট্রেশন করা যায়। প্রয়োজনে নিচের হেল্পলাইন নম্বরে কল দিলেও নির্দেশনা পাবেন।

৪) গাড়ির শতভাগ নিরাপত্তায় আপনার প্রথম করণীয় কী?
উত্তর

আপনার গাড়ি র ১০০% নি রাপত্তায় আপনার প্রথম করনীয় হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করা ও ভিন সিকিউরিটি কোড সংগ্রহ করুন.

৫) গাড়ির সম্পূর্ণ নিরাপত্তার চারটি ধাপ কী?
উত্তর
  1. অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করা
  2. GPS ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা
  3. লেজার মার্কিং গ্রহণ করা
৬) অনলাইন রেজিস্ট্রেশনের পর কত দিনের মধ্যে গাড়ির লাইসেন্স নাম্বার পাওয়া যাবে?
উত্তর

সাধারণত ৫–১০ দিনের মধ্যে (কর্মদিবস হিসেবে গণ্য)।

৭) বিস্তারিত জানতে কিভাবে যোগাযোগ করবো?
উত্তর

অটোভ্যান হেল্পলাইন নম্বারে যোগাযোগ করুন: 01346422557

৮) আমি কি আজকেই রেজিস্ট্রেশন করতে পারবো?
উত্তর

জি হ্যাঁ। আপনি যে কোনো সময় আপনার গাড়ির সুবিধামতো রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে মনে রাখবেন—একটি গাড়ির একবারই রেজিস্ট্রেশন করা যায়।

৯) রেজিস্ট্রেশনের তথ্য সম্পূর্ণ সঠিক না হলে কি সমস্যা হতে পারে?
উত্তর

রেজিস্ট্রেশনের সময় ভুল তথ্য দিলে বা একই গাড়ির একাধিকবার রেজিস্ট্রেশন করার চেষ্টা করলে আবেদন বাতিল হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

১০) আপনাদের কি কোনো সরকারি লাইসেন্স প্রদান করেন?
উত্তর

আমরা কোনো ধরনের সরকারি লাইসেন্স প্রদান করি না। আমরা গাড়ির নিরাপত্তা, চুরি প্রতিরোধ এবং তথ্যভিত্তিক যাচাই সেবায় সহায়তা প্রদান করি।

১১) গাড়ির অনলাইন রেজিস্ট্রেশনের ফি কত?
উত্তর
  • রেজিস্ট্রেশন ফি: ৪০০ টাকা
  • তথ্য পরিবর্তন ফি: ১০০ টাকা

আমাদের সাথে যোগাযোগ করুন

২৪/৭ সেবা

গাড়ি চুরির অভিযোগ

* চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক

অভিযোগ জমা দিলে গাড়িটি সরাসরি "চোরাই" হিসেবে চিহ্নিত হয় না। আমাদের টিম রেজিস্ট্রেশন তথ্যের সাথে মিলিয়ে যাচাই করবে এবং আপনার দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবে।
গাড়ির তথ্য
নিবন্ধনের সময় পাওয়া ১৩ অক্ষরের ভিন সিকিউরিটি কোড (সার্টিফিকেট বা ভিন সিকিউরিটি কোড কার্ডে লেখা)
মালিকের তথ্য
রেজিস্ট্রেশনে দেওয়া নাম্বারটি দিন
চুরির তথ্য
আপনি রোবট নন, যাচাই করুন *
Certification full view